National
‘তিনি আমাদের আপনজন, একনজর দেখতে দাঁড়িয়ে আছি সকাল থেকে’
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে তাঁর গাড়িবহর যাত্রা করে। বেলা সোয়া একটায় তাঁকে বহনকারী বাসটি ফেনী
লেখক প্রতিনিধি31K বার পড়া
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে তাঁর গাড়িবহর যাত্রা করে। বেলা সোয়া একটায় তাঁকে বহনকারী বাসটি ফেনী এসে পৌঁছায়। ফেনী হয়ে তাঁর গাড়িবহর জেলার পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আসে বেলা দুইটা নাগাদ। এর আগে শুরু হয় ভারী বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর আড়াইটায় তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন করেন। এরপরই শুরু হয় সমাবেশের কার্যক্রম।
