National
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে ন
লেখক প্রতিনিধি176K বার পড়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না, তারেক রহমানও নেবেন না।
মীর শাহে আলমের ভাষ্য, এ কারণে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দল নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।
