National
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কারাবন্দী নেতার জন্য বিএনপি–তাঁতী দলের প্রত্যয়নপত্র
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে কারাগার থেকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা। পৃথক দুটি প্রত্যয়নপত্রে কার্যক্রম নিষিদ্ধ
লেখক প্রতিনিধি84K বার পড়া

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে কারাগার থেকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা। পৃথক দুটি প্রত্যয়নপত্রে কার্যক্রম নিষিদ্ধ ওই আওয়ামী লীগ নেতাকে বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি ফ্যাসিস্ট সরকার উৎখাতে সংগ্রাম করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী ওই নেতার নাম মুহাম্মদ রুহুল আমিন (রুবেল)। তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে।
