National
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর রহমান রিমান্ডে
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
লেখক নিজস্ব প্রতিবেদক93K বার পড়া

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আদালতকে বলেন, ভুক্তভোগীর সঙ্গে এক নম্বর আসামির (গাজী নজরুল) কিছু ভিডিও ফুটেজ প্রকাশের ঘটনায় ওবায়দুর জড়িত ছিলেন এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এ ছাড়া ভুক্তভোগীর বিয়ে ও কাবিননামার সাক্ষীও এই ওবায়দুর। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামির কোনো ইন্ধন আছে কি না, তা জানতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
