National
কক্ষ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, তালা ভেঙে ঢুকে পাওয়া গেল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
বরিশাল নগরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ
লেখক নিজস্ব প্রতিবেদক193K বার পড়া

বরিশাল নগরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার হওয়া ওই শিক্ষিকার নাম আমেনা খানম (৬৫)। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান তিনি। প্রায় এক বছর আগে নগরের খালপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। তাঁর ছেলে মো. রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
