National
প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে নিরাময় সম্ভব
স্তন ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। অনেক নারী সামাজিক ও পারিবারিক নানা কারণে শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে চান না। এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুতে দেরি হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক40K বার পড়া
স্তন ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি। অনেক নারী সামাজিক ও পারিবারিক নানা কারণে শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে চান না। এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুতে দেরি হয়। স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় শুধু হাসপাতাল বা চিকিৎসকদের নয়, পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে।
আজ বৃহস্পতিবার স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ কথা বলেন উপস্থিত বক্তারা। অক্টোবর মাসজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ আয়োজন করে সিএসসিআর হাসপাতাল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী অক্টোবর মাসে পালিত হচ্ছে স্তন ক্যানসার সচেতনতা মাস।
