National
এমপি নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর জামিনের পক্ষে ‘আপসনামায়’ যা লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাবন্দী সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে তাঁদের আপত্তি নেই বলে একটি আপসনামায় উল্লেখ করেছেন মরিয়মের বাবা মো. মা
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাবন্দী সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে তাঁদের আপত্তি নেই বলে একটি আপসনামায় উল্লেখ করেছেন মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ। ওই আপসনামা আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থাপন করা হয়েছিল। তবে আদালত সেটি গ্রহণ করেননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
