National
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জন মারা গেছে। তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। এ ছাড়া নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ও হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিব
লেখক নিজস্ব প্রতিবেদক184K বার পড়া

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জন মারা গেছে। তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। এ ছাড়া নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ও হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭ জন। হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ১০১ জনের। সব মিলিয়ে মারা গেছে ১ হাজার ১০৮ জন।
