National
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স দেওয়ার ‘কৃতিত্ব’ নিয়ে ছাত্রশিবির ও আম্মারের ‘টানাটানি’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স আনার ‘কৃতিত্ব’ দাবি নিয়ে শাখা ছাত্রশিবির ও রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দিয়েছে। আম্মারের দাব
লেখক প্রতিনিধি108K বার পড়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স আনার ‘কৃতিত্ব’ দাবি নিয়ে শাখা ছাত্রশিবির ও রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দিয়েছে। আম্মারের দাবি, ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করে তিনি অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করেছেন। অন্যদিকে শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দাবি, সংগঠনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের উদ্যোগেই অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে।
