National
অপকর্মকারীদের শাস্তি দিন, তা না হলে ধরে নেব এর সঙ্গে সবাই জড়িত: জামায়াতের আমির
সরকারকে শুধু মিরপুর ও কাফরুল নয়, সারা দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। বিভিন্ন জায়গায় মদ, মাদকের ব্যব
লেখক নিজস্ব প্রতিবেদক191K বার পড়া

সরকারকে শুধু মিরপুর ও কাফরুল নয়, সারা দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। বিভিন্ন জায়গায় মদ, মাদকের ব্যবসার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের ধরেন। ইতিমধ্যে ঢাকায় যারা বড় অপকর্ম করেছে, তাদের শাস্তি দেন। একজন শাস্তি পেলেই বাকিরা ঠিক হয়ে যাবে। শাস্তি না দিলে ধরে নেব, এটির সঙ্গে সবাই জড়িত।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে জামায়াতের আমির এ আহ্বান জানান।
