National
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্ক সফরের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতির বার্তা গেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি
লেখক বিশেষ প্রতিনিধি139K বার পড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্ক সফরের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতির বার্তা গেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, চার দিনের এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে। এর মধ্যে ১১ দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
