National
আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর…’ সাদা-লাল পোশাকে একে একে মিলনায়তনে ঢুকছিলেন দর্শকেরা। কারও পরনে শাড়ি, কারও পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। শিল্পীদের সাজেও ছিল সাদা-লালের প্রাধান্য। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে
লেখক রোজিনা ইসলাম55K বার পড়া

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর…’ সাদা-লাল পোশাকে একে একে মিলনায়তনে ঢুকছিলেন দর্শকেরা। কারও পরনে শাড়ি, কারও পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। শিল্পীদের সাজেও ছিল সাদা-লালের প্রাধান্য। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের সাইন্টোলজি চার্চের চ্যাপেল হলে এমনই এক আবহে শুরু হয় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব।
সন্ধ্যা সাতটা। দর্শকে পূর্ণ হয়ে উঠেছে হল। মঞ্চে উঠলেন উপস্থাপক সাথী বড়ুয়া ও আশীষ কুমার ঘোষ। তাঁদের ঘোষণার পর সবাই দাঁড়িয়ে গেলেন। প্রথমে পরিবেশিত হলো যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, এরপর বাংলাদেশের জাতীয় সংগীত।
