National
গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাৎ, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি
নাটোরে সোনালী ব্যাংকের গ্রাহকদের ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর ও স্থলবন্দরে চিঠি দিয়েছে ব্যা
লেখক প্রতিনিধি189K বার পড়া

নাটোরে সোনালী ব্যাংকের গ্রাহকদের ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর ও স্থলবন্দরে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এই দুই কর্মকর্তা হলেন লিটন কুমার ও বিপুল কুমার পাল। তাঁরা নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন।


