ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে পুলিশের সঙ্গে নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন বাদল ফরাজি। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।