National
সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর
লেখক নিজস্ব প্রতিবেদক153K বার পড়া

রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করছে।
এসআরবি-২-এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। বাকিগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।


