National
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, মন্ত্রীকে আশ্বস্ত করলেন এলপিজি আমদানিকারকেরা
দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য অপারেটরদের (এলপিজি সরবরাহকারী কোম্পানি) সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের
লেখক নিজস্ব প্রতিবেদক164K বার পড়া

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য অপারেটরদের (এলপিজি সরবরাহকারী কোম্পানি) সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা।
মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সব বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।


