National
কুমিল্লায় তৃতীয় দফা কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫ জনের ২৭৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে
কুমিল্লার সব থানা এলাকায় তৃতীয় দফায় চালানো কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫ জনের মধ্যে ২৭৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ১৩৮ জনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধঘোষিত সংগঠন
লেখক প্রতিনিধি96K বার পড়া

কুমিল্লার সব থানা এলাকায় তৃতীয় দফায় চালানো কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫ জনের মধ্যে ২৭৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ১৩৮ জনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।


