National
‘পায়ে গুলি লাগলে পড়ে যাই, পরে আওয়ামী লীগের লোকজন আমাকে পেটাতে থাকে’
জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি গুলি পায়ে লাগলে পড়ে যান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আহত জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া। জবানবন্দিতে তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের লোকজন তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তাঁর
লেখক নিজস্ব প্রতিবেদক140K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি গুলি পায়ে লাগলে পড়ে যান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আহত জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া। জবানবন্দিতে তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের লোকজন তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তাঁর মাথা ও কপাল ফেটে যায়। তাঁর বাঁ হাতের কাঁধের হাড় ভেঙে যায় এবং সোল্ডার (কাঁধ) ঝুলে যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ সোমবার হান্নান মিয়া জবানবন্দিতে এ কথা বলেন। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা একটি মামলার চতুর্থ সাক্ষী হিসেবে হান্নান মিয়া জবানবন্দি দেন।


