National
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সেটা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সেটা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।’
আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়। সভা শেষে বেলা সোয়া ১১টার পর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়।


