কুমিল্লার হোমনা উপজেলা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিন শিকদারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনার চার দিন পর আজ সোমবার বেলা একটার দিকে সোনারগাঁ উপজেলার হোটকোপা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ ও নারায়ণগঞ্জের ডুবুরি দল যৌথভাবে মরদেহটি উদ্ধার করে। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার মালো এবং হেলালের ছোট ভাই দুলাল মিয়া শিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।