ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় মারা গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া এএসআইয়ের নাম ফখরুল ইসলাম (৪২)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।