National
সাপে কাটা শিক্ষার্থীকে দেওয়া হয়েছে তিনটি অ্যান্টিভেনম, আশঙ্কামুক্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপের কামড়ে আহত শিক্ষার্থী নূরনবী ইসলাম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সর্পদংশন ইউনিট
লেখক প্রতিনিধি92K বার পড়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপের কামড়ে আহত শিক্ষার্থী নূরনবী ইসলাম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সর্পদংশন ইউনিটে (৫৮) স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে জন্য গতকাল রোববার তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাঁকে তিনটি অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আগামীকাল তাঁকে ছাড়পত্র দেওয়া হবে।’


