National
ককটেল–গুলির শব্দে ঘুম ভাঙল শান্তিপুর গ্রামের মানুষের, দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে তরুণ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল রানা (১৯) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষে
লেখক নিজস্ব প্রতিবেদক76K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল রানা (১৯) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।
আজ সোমবার ভোরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ পাঁচটি গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।


