চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ঘুষের টাকাসহ গ্রেপ্তার পাহাড়তলী সাবরেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশ। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে পাহাড়তলীর সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয় একই আদালতে। আদালত আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখেছেন।