National
বন্ধুকে পেছনে নিয়ে যাচ্ছিলেন তরুণ, হঠাৎ হাতুড়িপেটা করে মোটরসাইকেল-মুঠোফোন ছিনতাই
নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুর অনুরোধে মোটরসাইকেলে করে তাঁকে পৌঁছে দিতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন এক তরুণ। এ সময় তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বন্ধুর বিরুদ্ধে। আহত তরুণের নাম মো. নাজমু
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুর অনুরোধে মোটরসাইকেলে করে তাঁকে পৌঁছে দিতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন এক তরুণ। এ সময় তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বন্ধুর বিরুদ্ধে। আহত তরুণের নাম মো. নাজমুল ইসলাম (২২)। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নাজমুল উপজেলার ভাওর গ্রামের সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিমি (২২) চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি নাজমুলের বন্ধু হিসেবে পরিচিত।


