National
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলী
‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’—সামনে থাকা এক ব্যক্তিকে এ কথা বলছেন লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন। তাঁর এমন কথোপকথনের একটি ভিডিও গতকাল রোববার রাতে স
লেখক প্রতিনিধি50K বার পড়া

‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’—সামনে থাকা এক ব্যক্তিকে এ কথা বলছেন লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন। তাঁর এমন কথোপকথনের একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের। ভিডিওর একটি অংশে সামনে থাকা এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’


