National
পুকুরে ফেলে দেওয়া ডিম থেকে মোরগ, এক বছর পর জন্মদিন উদ্যাপন
বাড়ির পাশের মজা পুকুরে ভাসছিল পাঁচটি ডিম। খেলার ছলে ছোট্ট শিশু নিশাত শবনম কাঠি দিয়ে ডিমগুলো কাছে টেনে বাড়িতে নিয়ে আসে। ডিমগুলো ভাঙতে গিয়ে একটির ভেতর পাওয়া গেল জীবিত ছানা। তখনো তার চোখ ফোটেনি।
লেখক আবুল কালাম মুহম্মদ আজাদ112K বার পড়া
বাড়ির পাশের মজা পুকুরে ভাসছিল পাঁচটি ডিম। খেলার ছলে ছোট্ট শিশু নিশাত শবনম কাঠি দিয়ে ডিমগুলো কাছে টেনে বাড়িতে নিয়ে আসে। ডিমগুলো ভাঙতে গিয়ে একটির ভেতর পাওয়া গেল জীবিত ছানা। তখনো তার চোখ ফোটেনি।
বাড়ির লোকজন ছানাটির যত্ন নিতে শুরু করলেন। কিছুদিন পর সে ‘চু চু’ শব্দ করতে লাগল। সেই থেকে তার নাম হয়ে গেল চুচু। পরে দেখা গেল, ছানাটি আসলে মোরগ। তবে চুচু অন্য মোরগের মতো নয়। বাড়ির কেউ নাম ধরে ডাকলেই সে সাড়া দেয়, ছুটে আসে। মানুষের সঙ্গে তার এমন সখ্য যে পরিবারের সদস্যের মতোই হয়ে গেছে সে।


