National
শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করছিলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় চট্টগ্রামে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের ক
লেখক নিজস্ব প্রতিবেদক106K বার পড়া

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় চট্টগ্রামে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজন হলেন আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।


