National
অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে এখনো নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘ
লেখক প্রতিবেদক65K বার পড়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে এখনো নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ রোববার রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ ঘোষণা দেন।
এর আগে দুপুরে অবস্থান কর্মসূচি পালনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যায়। তবে প্রতিনিধিদলের অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা কারও দেখাই পাননি এবং অবহেলার শিকার হয়েছেন।


