National
‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ইতিহাস ও চলচ্চিত্র–গবেষক রোচনা মজুমদারের নতুন বই ‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। আবুল মনসুর আহমদের চিন্তার সূত্র ধরে পূর্ব বাং
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ইতিহাস ও চলচ্চিত্র–গবেষক রোচনা মজুমদারের নতুন বই ‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। আবুল মনসুর আহমদের চিন্তার সূত্র ধরে পূর্ব বাংলার ভাষা, সংস্কৃতি ও ভাষা আন্দোলনকে বিশ্ব-ইতিহাসের প্রেক্ষাপটে পর্যালোচনা করা হয়েছে বইটিতে।
বইটি নিয়ে আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের তৃতীয় তলায় একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লেখক রোচনা মজুমদার উপস্থিত থাকবেন।


