National
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, রিমান্ড শুনানি বুধবার
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবদেন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আবেদন
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবদেন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আবেদনের ওপর ৩০ সেপ্টেম্বর শুনানির তারিখ রেখে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।


