National
আটক ২৫৪ জনের ১৪৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার ১৮টি থানায় আটক ২৫৪ জনের মধ্যে ১৪৬ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১০৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কিশোর গ্যাং–সংক্
লেখক প্রতিনিধি181K বার পড়া

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার ১৮টি থানায় আটক ২৫৪ জনের মধ্যে ১৪৬ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১০৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কিশোর গ্যাং–সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানার আসামি রয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।


