চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা নন্দন বড়ুয়া (৪৫) এবং দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পটিয়া–পাঁচুরিয়া–কালারপোল সড়কের কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পহেলা বড়ুয়া পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রত্নঙ্কুর বৌদ্ধবিহার এলাকার পাশের বড়ুয়াপাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। আহত দুজন হলো নন্দনের ভাই উদয়ন বড়ুয়ার ছেলে পার্থ বড়ুয়া (৭) ও ছোটন বড়ুয়ার ছেলে তীর্থ বড়ুয়া (৫)।