চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে ৩৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক ওই অভিযান চালায়। রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।
নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাঁরা ওই অভিযান চালান।