National
সরকারি চাকরির আবেদনে বয়সসীমা ৪০ করার দাবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৪০ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ‘সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’ নামের একটি সংগঠন। রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া

সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৪০ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ‘সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’ নামের একটি সংগঠন। রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মহীন ও বেকার তরুণেরা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।
মানববন্ধনে সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলনের সমন্বয়ক রোমান কবির বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেবে। তারা ক্ষমতায় এসেছে আট মাস, অথচ আমরা তাদের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ দেখছি না।’


