National
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বিক্ষোভে সংগঠনটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশের অর্থনৈত
লেখক নিজস্ব প্রতিবেদক86K বার পড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বিক্ষোভে সংগঠনটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর করে দিয়ে গেছে। সেই ভঙ্গুর ব্যবস্থা থেকে বর্তমান সরকার এখনো দেশকে উদ্ধার করতে তো পারেইনি, বরং জনজীবনকে আরও অস্বস্তিতে ফেলছে।
রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশনের এই বিক্ষোভ হয়। ছাত্র ফেডারেশন ক্ষমতাসীন বিএনপি জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন হিসেবে পরিচিত।


