National
মুদিদোকানে ২০০ টাকার ভাঙতি নিয়ে কথা–কাটাকাটি, একজনকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে ভাঙতি টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে মুদিদোকানে হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে শহরের ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণ
লেখক প্রতিনিধি182K বার পড়া
রাজশাহীতে ভাঙতি টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে মুদিদোকানে হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে শহরের ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত বারিউল ইসলাম (৪০) ডিঙাডোবা এলাকার বাসিন্দা।
বারিউলের পরিবারের অভিযোগ, টাকা ভাঙতি করাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বারিউল ও তাঁর ছেলে তানভির হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিরা দলবল নিয়ে এসে তাঁদের দোকানে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বারিউলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।



