National
দূরদূরান্ত থেকে আসেন পর্যটক, দিনের আলো থাকতেই ফিরতে হয়
শেরপুরে গারো পাহাড়ে এখন শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। ভোরে পাহাড়ি পথে হালকা কুয়াশা যেন চাদর বিছিয়ে রাখছে। দুপাশে শাল-গজারির বন, দূরে ভারতের মেঘালয়ের পাহাড়। কোথাও লেকের শান্ত জল, কোথাও টিলার ঢালে সবুজের সমারোহ। হঠাৎ বন্য হ
লেখক আবদুল মান্নান65K বার পড়া

শেরপুরে গারো পাহাড়ে এখন শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। ভোরে পাহাড়ি পথে হালকা কুয়াশা যেন চাদর বিছিয়ে রাখছে। দুপাশে শাল-গজারির বন, দূরে ভারতের মেঘালয়ের পাহাড়। কোথাও লেকের শান্ত জল, কোথাও টিলার ঢালে সবুজের সমারোহ। হঠাৎ বন্য হাতির সঙ্গে দেখা হয়েও যেতে পারে।
পাহাড়, বন, সীমান্ত ও বন্য প্রাণীর এমন সমবেত সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। তবে বেশির ভাগ পর্যটককে দিনের আলো থাকতেই ফিরতে হয়। কারণ, পাহাড়ের কাছাকাছি ছোট একটি রিসোর্ট ছাড়া আর রাতযাপনের ব্যবস্থা নেই। সেখানে থাকার সুযোগ আছে মাত্র নয়জনের। ফলে পাহাড়ে রাতের নীরবতা কিংবা ভোরের কুয়াশায় আচ্ছাদিত পাহাড় দেখা থেকে বঞ্চিত হন বেশির ভাগ পর্যটক।



