National
স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল বাংলাদেশ খেলাফত মজলিস
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং এর আগে মিরপুর–১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলায় জড়িত সব অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্
লেখক নিজস্ব প্রতিবেদক138K বার পড়া

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং এর আগে মিরপুর–১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলায় জড়িত সব অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মন্ত্রীদের অপসারণ, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।



