National
৪০ কিলোমিটার পথ পেরিয়ে স্বপ্নের মঞ্চে ফৌজিয়ারা
ফৌজিয়া খান নাফিজার কাছে গত শনিবারের রাতটা যেন কাটতেই চাইছিল না। কখনো ঘুম আসছিল, কখনো ভেঙে যাচ্ছিল। সকাল হতে না হতেই বাবাকে তাড়া দিয়ে ঘুম থেকে তুলে প্রস্তুত হয়ে যায় সে। এরপর বাবার সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুন
লেখক প্রতিনিধি135K বার পড়া
ফৌজিয়া খান নাফিজার কাছে গত শনিবারের রাতটা যেন কাটতেই চাইছিল না। কখনো ঘুম আসছিল, কখনো ভেঙে যাচ্ছিল। সকাল হতে না হতেই বাবাকে তাড়া দিয়ে ঘুম থেকে তুলে প্রস্তুত হয়ে যায় সে। এরপর বাবার সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুন্সিগঞ্জে আসে প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে।
ফৌজিয়ার বাবা ফৌজিয়া হাসান বলেন, লৌহজং উপজেলার খানবাড়ি এলাকা থেকে তাঁর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে মুন্সিগঞ্জে আসে তাঁর মেয়ে। এরপর বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে সে। মেয়ে কয়েক দিন ধরেই অনুষ্ঠান নিয়ে খুব আবেগাপ্লুত ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে নিজেই প্রস্তুত হয়েছে। অন্য দিন আমি ওকে ঘুম থেকে ডেকে তুলি, আজ মেয়ে আমাকে ঘুম থেকে তোলে।


