National
দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঢাকায়
দেশের কোথাও আজ রোববার তাপপ্রবাহ না থাকলেও গতকালের চেয়ে গরম বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাসহ দেশের তিন স্থানে। এ তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি। আবহাওয়াবিদেরা বলছেন,
লেখক নিজস্ব প্রতিবেদক63K বার পড়া

দেশের কোথাও আজ রোববার তাপপ্রবাহ না থাকলেও গতকালের চেয়ে গরম বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকাসহ দেশের তিন স্থানে। এ তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি হওয়ায় গরমের অনুভূতি অনেক বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, বাতাসের অত্যধিক আর্দ্রতার জন্য গরমের অনুভূতি এত বেশি হচ্ছে। আজকের মতো আগামীকাল সোমবারও গরম থাকবে। আগামীকাল গরম আজকের চেয়ে বাড়তে পারে।
আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরে।


