কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম প্রথম আলোকে বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।