National
অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেল করায় নিরঞ্জনকে হত্যা : পুলিশ
ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধরকে (৫৪) হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় শামীম মিয়া (৩৮) নামের এ
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধরকে (৫৪) হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় শামীম মিয়া (৩৮) নামের একজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শামীম মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়া ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরের গলগণ্ডা এলাকায় বসবাস করতেন।



