National
খসড়া হুবহু পাস হয়ে গেলেও সরকার আওয়ামী লীগের মতো করে সেটি ব্যবহার করবে না: তথ্য উপদেষ্টা
সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া হুবহু পাস হয়ে গেলেও বিএনপি সরকার এর অপব্যবহার করবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যদি এটা হুবহু একইভাবেও পাস হয়ে যায়, তর্কের খাতিরে বলছি। তারপ
লেখক নিজস্ব প্রতিবেদক197K বার পড়া

সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া হুবহু পাস হয়ে গেলেও বিএনপি সরকার এর অপব্যবহার করবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যদি এটা হুবহু একইভাবেও পাস হয়ে যায়, তর্কের খাতিরে বলছি। তারপরও এই সরকার আগের সরকারের মতো করে এ আইন ব্যবহার করবে না। যদি সে আবারও একটা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়।’
শনিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।



