National
বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদী তালিকার চেয়ে বেশি
যৌথ নদী কমিশন বাংলাদেশের তালিকা অনুযায়ী আন্তসীমান্ত নদী ৫৭টি। এর মধ্যে ভারতের সঙ্গে অভিন্ন নদী ৫৪টি, বাকি ৩টি মিয়ানমারের সঙ্গে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদী বাস্তবে আরও বেশি। মোট কতটি, তা নিশ্চিত করে ক
লেখক তুহিন ওয়াদুদ150K বার পড়া
যৌথ নদী কমিশন বাংলাদেশের তালিকা অনুযায়ী আন্তসীমান্ত নদী ৫৭টি। এর মধ্যে ভারতের সঙ্গে অভিন্ন নদী ৫৪টি, বাকি ৩টি মিয়ানমারের সঙ্গে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদী বাস্তবে আরও বেশি। মোট কতটি, তা নিশ্চিত করে কেউ বলতে পারেন না।
সরেজমিন নদীর তথ্য সংগ্রহ করে দেখেছি, বাংলাদেশ ও ভারত—উভয় দেশ দিয়ে প্রবাহিত অনেক নদীর নাম আন্তসীমান্ত নদীর তালিকায় নেই। রংপুর বিভাগে তালিকাভুক্ত নদীর বাইরে আর কত নদী আছে, তা জানার চেষ্টা করেছি। প্রচলিত ৫৪টির তালিকা অনুযায়ী ১৮টি নদী রংপুর বিভাগ দিয়ে প্রবাহিত। অথচ এখনো এই বিভাগে আমি ৬৩টি আন্তসীমান্ত নদীর খোঁজ পেয়েছি।



