National
সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী
নির্মাণাধীন ছয় লেনবিশিষ্ট সিলেট-ঢাকা মহাসড়ক ২০২৯ সালের মাঝামাঝি সময়ে চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া

নির্মাণাধীন ছয় লেনবিশিষ্ট সিলেট-ঢাকা মহাসড়ক ২০২৯ সালের মাঝামাঝি সময়ে চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এরই অংশ হিসেবে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আজ শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় খন্দকার আবদুল মুক্তাদির দ্রুততার সঙ্গে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ উন্নত করারও আশ্বাস দেন।



