National
ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, আত্মীয়কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে নিহত শিশুর মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন। এ ঘটনায় শিশুর এক আত্মীয়কে (১৮) গ্রেপ্তার দেখিয়ে
লেখক নিজস্ব প্রতিবেদক146K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে নিহত শিশুর মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন। এ ঘটনায় শিশুর এক আত্মীয়কে (১৮) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহত ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ত। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



