পুরো রিসোর্ট ভাড়া নিয়ে আয়োজন করা হয় ‘ডিজে পার্টি’র। আড়ালে রাতভর চলে মাদক কেনাবেচা। গতকাল শুক্রবার রাতে ঢাকার অদূরে গাজীপুরের পূবাইল এলাকায় ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ এ আয়োজন করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ‘সনিক প্লাস’ নামের ব্যানারে আয়োজিত ওই ডিজে পার্টিতে ৬০০ জনের অংশগ্রহণ করার কথা ছিল। তাদের বেশির ভাগ কিশোর-কিশোরী। অংশগ্রহণকারীদের মাদকদ্রব্য সরবরাহ করা হবে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির সদস্যরা (বিলুপ্ত র‌্যাব) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কোকেন ও কুশ মাদক এবং বিভিন্ন নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়।