National
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট মানুষের বাঁচার অধিকারের ওপর সন্ত্রাসী আক্রমণ: গণতান্ত্রিক অধিকার কমিটি
রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট এবং সরকারি ভ্যাকসিন (টিকা) ও স্বাস্থ্যসামগ্রী ধ্বংসের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণত
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট এবং সরকারি ভ্যাকসিন (টিকা) ও স্বাস্থ্যসামগ্রী ধ্বংসের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, দেশজুড়ে যখন হামের সংক্রমণে একের পর এক শিশুর প্রাণহানি ঘটছে এবং ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক মহামারি রূপ ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া কেবল একটি ভবনে হামলা নয়, এটি পুরো গণস্বাস্থ্যব্যবস্থা ও দেশের সাধারণ মানুষের বাঁচার অধিকারের ওপর এক সন্ত্রাসী আক্রমণ।



