National
মিরপুরে বাসে অগ্নিসংযোগ: যুবলীগ নেতা নিখিলের ভাইসহ দুজন কারাগারে
রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক মো. মোতাহার হোসেন খান (৫৮) ও কর্মী মো. আবু জাফরকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদ
লেখক নিজস্ব প্রতিবেদক110K বার পড়া

রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসম্পাদক মো. মোতাহার হোসেন খান (৫৮) ও কর্মী মো. আবু জাফরকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সোহাগ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন।



